1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে খাদ্যমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯
  • ২৩১ বার দেখা হয়েছে

খাদ্যে ভেজাল রোধে সভা সেমিনারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি বলেন, যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। নিরাপদ এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সংবাদ পরিবেশনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভাজাল রোধে সভা সেমিনারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখতে হবে। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে জিরো ট্রলারেন্স।

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026