1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

মিলানে বিজয় দিবস উদ্যাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ১৮৭ বার দেখা হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ইতালিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান মহান বিজয় দিবস উদ্যাপন করে। ৪৭তম মহান বিজয় দিবসের এই আয়োজনে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দ এবং মিলানে অবস্থিত সকল শ্রেণি পেশার নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিবসের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পবিত্র কোরান তিলাওয়াত, পবিত্র গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে দিসবের কার্যক্রমের দ্বিতীয় অংশ শুরু করা হয়। শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত ও দেশের অব্যাহত সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।
প্রবাসী বাংলাদেশিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। ইতালিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়নের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026