1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ১৭৩ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৬ ট্রাকের মাধ্যমে ৯৬ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ৮ শত প্যাকেট শুকনো খাবার, ১ হাজার প্যাকেট শিশুখাদ্য, ৫ হাজার ৪ শত ৫০ পিস পোশাক, ৯ শত ৫০ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026