1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

যুক্তরাজ্যের লিবডেম ও বিকল্পধারার নেতা অহিদ উদ্দিন শনিবার বাংলাদেশে আসছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের লিবডেম ও বিকল্পধারার নেতা রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন আগামী ৮ জানুয়ারি শনিবার বাংলাদেশে আসছেন। বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিকল্পধারার সভাপতি এবং রেডব্রিজের লিবারেল ডেমোক্রাটস নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন ৭ জানুয়ারি শুক্রবার লন্ডন সময় রাত ৮-২০মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি ৮ জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় ঢাকা পৌঁছবেন। অহিদ উদ্দিন ২৬ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিনের সফরসূচির মধ্যে রয়েছে: বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ, ঢাকায় দলীয় সম্বর্ধনায় অংশগ্রহণ, সিলেটে সাংবাদিক সম্মেলন, গ্রামের বাড়ি বিয়ানীবাজারে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং নিজ গ্রাম দেউলগ্রামের বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এ ছাড়া তিনি ঢাকায় ১৪ দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। অহিদ উদ্দিন লন্ডন ছাড়ার আগে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026