1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

যেদিন হবে এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে তাদের পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।’

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। ময়মনসিংহে ৭১ হাজার ৬৬টি এবং চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি আবেদন জমা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৯৮ হাজার ১৭০টি এবং ব্যবহারিকের জন্য ২৪ হাজার ৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। যশোরে মোট আবেদন পড়েছে ৭৪ হাজার ৭১৭টি। বরিশালে ৫০ হাজার ১৫৩টি।

সিলেট শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৫০ হাজার ৭১০টি এবং ব্যবহারিকের জন্য ১০ হাজার ২৬৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৮৯ হাজার ২৮৬টি।

এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ২ সেপ্টেম্বর। আবেদন করার সুযোগ থাকছে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026