1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাজধানীতে আজ সারাদিনই বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ২২৪ বার দেখা হয়েছে

ফাইল ছবি

আজ রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ৬ থেকে ৮ ঘণ্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলগুলোর উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

আগামীকাল বুধবার (১০ এপ্রিল) থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেও মাঝে মধ্যেই বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময়ে বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026