1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

রাজধানীবাসী যানজটে নাকাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

মঙ্গলবার সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে হয়ে রাজধানীর কর্মজীবীরা ভয়াবহ যানজটের কবলে পড়েছেন। যানজটের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ক্ষেত্রবিশেষে পাঁচ মিনিটের রাস্তা পথ ঘণ্টাতেও পার হওয়া যায়নি।

রাজধানীর রামপুরা, মধ্য বাড্ডা, মালিবাগ, আবুল হোটেল, মগবাজার, শান্তিনগর এলাকার বিভিন্ন সড়কে যানজটের দৃশ্য দেখা গেছে। রামপুরা এবং মালিবাগ অঞ্চলের রাস্তাগুলোতে যানজটের তীব্রতা বেশি দেখা গেছে।

মালিবাগ এলাকায় যানজটে আটকা পড়া এক যাত্রী বলেন, ‘সকাল ৯টায় বের হইছি অফিসে যাবো এখন ১টার উপরে বাজে কিন্তু তাও অফিসে যেতে পারিনি। যানজটে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে’।

শান্তিনগরে আরেক যাত্রী বলেন, ‘শারীরীক ভাবে অসুস্থ লাগছে টিকা দিয়েছি। রাস্তায় এতই যানজট যে মাথা ঘুরিয়ে যেন পড়ে যাচ্ছি মনে হচ্ছে। এদিকে শরীরে জ্বরও আসতেছে, কখন বাসায় যাই ঠিক নাই’।

মালিবাগে ট্রাফিকের দায়িত্ব পালন করা পুলিশের এক সদস্য বলেন, ‘ইদানিং রাস্তায় কাজ চলছে যার ফলে এত যানজটে সৃষ্টি হচ্ছে। তাছাড়া গাড়ির চাপও বেশি। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের কোন ভোগান্তি না হয়’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026