1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১১ টা ৪ মিনিটে বাংলামোটর রাহাত টাওয়ার নামে ১১ তলা ভবনের ১১ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026