1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

রাজধানীর মিরপুরের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক আবুল বাশার  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে এই ব্যক্তিকে উদ্ধার করি। তার নাম মানিক মিয়া। তার বয়স আনুমানিক বয়স ৪০ বছর। উদ্ধারের পর এই ব্যক্তির শারীরিক অবস্থার দিকে বিবেচনা করে আমরা তৎক্ষণাৎ তাকে পল্লবী থানা পুলিশের একজন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের ২৬ জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আমরা ঘটনা স্থল থেকে ৬০ গজ এলাকার মধ্যে খুঁজে তাকে উদ্ধার করেছি।

পল্লবী থানার উপ-পরিদর্শক মোঃ সামিউল ইসলাম  বলেন, আমরা উদ্ধার হওয়া ব্যক্তিকে খুব দ্রুত মিরপুরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর তিনি এখন সুস্থ আছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, হাসপাতালে এনে তার ব্লাড প্রেশার, হার্টবিট সবকিছুই চেক করা হয়েছে। একই সাথে তিনি শারিরীকচাভে কোথাও ক্ষতিগ্রস্থ হয়েছে কি না তাও পরীক্ষা করা হয়েছে। তবে তিনি পূর্ণাঙ্গভাবে সুস্থ্য আছেন বলে ডাক্তাররা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তি সুস্থ্য থাকলেও আমরা তার কাছ থেকে কোনো ধরণের তথ্য সংগ্রহ করতে পারছি না। আমরা তাকে নানাধরণের প্রশ্ন করলেও তিনি কোন উত্তর দিচ্ছেন না। প্রত্যাক্ষদর্শীদের তথ্যমতে উদ্ধারকৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন , আবার কেউ বলছে সে কথা বলতে পারে না বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026