1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাজধানীর মোহাম্মদপুরে রাজউকের অভিযান, ভাঙা হলো কয়েকটি বাড়ির অংশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নকশাবহির্ভূত স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। অভিযানের সময় কয়েকটি বাড়ির অংশ ভেঙে ফেলা হয়। এ সময় ভবনের বিদ্যুতের লাইনও কাটা হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। কয়েকটি বহুতল ভবনে চালানো হয় এ অভিযান।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৩/১ আওতাধীন মোহাম্মদপুর এলাকায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। কিছু ভবন মালিক রাজউকের নকশা অনুমোদন নিয়েও তা মানছেন না। এসব ভবন নির্মাণ করায় বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে। তিন লক্ষ টাকা জরিমনা আদায় করা হয়েছে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

ম্যাজিস্ট্রেট বলেন, আমার একইসঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক দিকনির্দেশনা দিচ্ছি। এ অভিযান পর্যায়ক্রমে চলমান থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026