1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

রাজশাহীর পবা উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর পবা উপজেলায় মাটিবাহী ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। পবা থানার এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান (৪৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যায়। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান শিশুটির মা। বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই জাহাঙ্গীর জানান, লাশ উদ্ধারের পর তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026