1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও রূপরেখা রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বঙ্গভবন সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকার কথা রয়েছে। কমিশনের প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে। সাংবিধানিক নিয়ম ও দাপ্তরিক শিষ্টাচারের অংশ হিসেবে এই বৈঠকে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করা হবে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি বর্তমান কমিশনের অন্যতম প্রধান অগ্রাধিকার। সে প্রেক্ষাপটে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোর সময়সূচি, প্রস্তুতি, এবং আনুষঙ্গিক প্রশাসনিক ও নিরাপত্তামূলক বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের নীত নির্ধারণী বিভিন্ন দিক এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে অবহিত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই সাক্ষাৎ ও বৈঠককে নিছক একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈঠক শেষে বা পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু গণমাধ্যমকে জানানো হতে পারে। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনের পূর্বে রাষ্ট্রপতিকে সার্বিক বিষয়ে অবহিত করার রেওয়াজ রয়েছে। এর অংশ হিসেবেই আজকের এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026