1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

শান্তিরক্ষীদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ সদস্য দেশগুলোর মধ্যে সংলাপ বৃদ্ধি করতে হবে -মাসুদ বিন মোমেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৩০০ বার দেখা হয়েছে

বাংলাদেশ মনে করে কর্মক্ষেত্রে শান্তিরক্ষীদের যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তা সমাধানের জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সংলাপ আরো বৃদ্ধি করতে হবে এবং এ সকল চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাব্য উপায় খুঁজে বের করতে হবে। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জটিলতর পরিবেশে মাইন অপারেশন অ্যাকশান (গরহব ধপঃরড়হ রহ পড়সঢ়ষবী টঘ ঢ়বধপবশববঢ়রহম ড়ঢ়বৎধঃরড়হং) সংক্রান্ত এক সাইড ইভেন্টে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। সাইড ইভেন্টটি ইউএন মাইন অ্যাকশান সার্ভিস এর সহযোগিতায় যৌথভাবে আয়োজন করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ, ইথিওপিয়া ও যুক্তরাজ্য মিশন।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আরো বলেন, তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক এর হুমকি মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, প্রশিক্ষণ ও এ সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি ব্যবহারকল্পে বিনিয়োগ আরো বাড়ানো প্রয়োজন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে লক্ষ্য করে ইম্প্রোভাইজড্ এক্সক্লোসিভ ডিভাইসেস্্ এর উপর্যুপরি ব্যবহারের বিষয়ে সাইড ইভেন্টে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইইডি ও ল্যান্ড মাইনে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই ইভেন্টে আইইডি সংক্রান্ত হুমকি মোকাবিলা, মাইন অ্যাকশান ব্যবস্থাপনা এবং সমরাস্ত্র মজুত ও এর ব্যবস্থাপনা বিষয়ে ইউএন মাইন অ্যাকশান সার্ভিসে যে সকল সুবিধা রয়েছে তা উল্লেখ করা হয়। শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশ মাইন অপসারণ, মাইন নিষ্ক্রিয়করণ, আইইডি চিহ্নিতকরণ এবং এর অপসারণের ক্ষেত্রে তাঁদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন।
এই সাইড ইভেন্টে প্যানেল আলোচনার সঞ্চালক ছিলেন ইউএন মাইন অ্যাকশান সার্ভিস এর পরিচালক এগনেস মারকাইয়ু। এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ, যুক্তরাজ্য ও ফ্রান্সের স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টাবৃন্দ। যৌথ আয়োজক হিসেবে জাতিসংঘে নিযুক্ত ইথিওপিয়ার স্থায়ী প্রতিনিধি তেকেদা এলিমু ও এ সভায় বক্তব্য দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026