1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

শান্তি নেই পুরান ঢাকায় ♦ ১ কিলোমিটার যেতে ঘণ্টা পার ♦ সরু রাস্তা, ফুটপাত দখল যানজটে অতিষ্ঠ ♦ যত্রতত্র ময়লা আবর্জনা, ঝুঁকিপূর্ণ ভবন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে রায়সাহেব বাজার মোড়ের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। দূরত্ব কম হলেও ওই সড়কের গাড়ি যেন চলেই না। বাহাদুর শাহ পার্ক থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত আসতে ঘণ্টার বেশি সময় পার করতে হয়। বেলা ১১টার কাছাকাছি সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাসে উঠে দুপুর ১টা ১০ মিনিটে নেমেছেন গুলিস্তানে। এর মধ্যে বাহাদুর শাহ পার্ক থেকে রায়েসাহেব বাজার মোড় পর্যন্ত আসতে ১ ঘণ্টা পার হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গুলিস্তানে কাপড়ের দোকান থাকায় নিয়মিত এ পথে তার যাতায়াত করতে হয়। বাসা থেকে দোকানে আসা-যাওয়ায় অনেক সময় নষ্ট হয়ে যায়। শুধু আজকে নয়, নিত্যদিনই যানজটের কবলে পড়তে হয় তাকে। এ সড়কে যানজটের কারণ হিসেবে তিনি বলেন, জেলা ও দায়রা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। একই সঙ্গে সড়কটির দুই পাশে অবৈধভাবে এসব প্রতিষ্ঠানের গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভাসমান দোকান। এ সড়কটি পার হতে বাসে যেমন ভোগান্তি, হেঁটে গেলেও নিস্তার নেই বলে জানান এ ভুক্তভোগী।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026