1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীর হার সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে আধুনিক বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে : পানিসম্পদ মন্ত্রী ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ বিশ্বঋণ ৩৬৫ লাখ কোটি ডলার: শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নির্বাচনের আগে দেওয়া পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছি: এ্যানি

শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বগুড়ার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চোখের ত্রুটি নিয়ে জন্ম নেয়া শিশুটির চিকিৎসায় ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দু’টি অস্ত্রোপচার করা গেলে তার চোখটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা একজন দিনমজুর। দুই সন্তানের সংসারে সীমিত আয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়েন তিনি।

এমতাবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতার আকুতি জানিয়ে দেয়া একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি তারেক রহমানের নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসার বিষয়ে স্থানীয়ভাবে সার্বিক খোঁজ খবর রাখছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

চিকিৎসার ব্যয়ভার বহনের এই উদ্যোগে আবু বক্করের পরিবার নতুন করে আশার সঞ্চার করেছে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তার স্বজনরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026