1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

শীত বিদায়, হালকা বৃষ্টি আসছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি

শীত বিদায় নেওয়ার পর দিন ও রাতের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে। দিনের প্রখর রোদে তৈরি হওয়া বাষ্প আকাশে মেঘ হয়ে আবার ঝরতে শুরু করেছে। রোববার রাজধানীর পাশেই গাজীপুর ও টঙ্গীতে ঝিরিঝিরি বৃষ্টি ও আকাশে মেঘের ঘনঘটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারও দেশের গাজীপুর, ময়মনসিংহ ও সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি ও আকাশ মেঘলা থাকতে পারে।

 

 

তবে হালকা বৃষ্টির ছটায় তাপমাত্রা কমে যাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই। উল্টো বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়ছে। রাজধানীতে দিনে রীতিমতো ঠাঠা রোদ পড়েছে। সোমবারও দেশের বেশির ভাগ এলাকায় গরম বাড়তে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, শীত বিদায় নেওয়ায় এখন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। এতে দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণভাবে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বেশি তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026