1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

সাহস ও মানবিকতার মিশেলে কিংবদন্তি ধর্মেন্দ্র: প্রকাশ্যে এল অজানা কিছু ঘট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘অ্যাকশন কিং’ খ্যাত ধর্মেন্দ্রর অনস্ক্রিন বীরত্ব যেমন দর্শকের মন জয় করেছে, তেমনি বাস্তব জীবনেও তাঁর সাহসিকতা ও মানবিক আচরণের নানা দৃষ্টান্ত রয়েছে। সম্প্রতি পরিচালক সত্যজিৎ পুরী এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর জীবনের এমন কিছু অজানা ঘটনার বর্ণনা দিয়েছেন, যা অভিনেতার ব্যক্তিত্বের ভিন্ন দিক তুলে ধরেছে।

সত্যজিৎ পুরী জানান, এক সময় আন্ডারওয়ার্ল্ডের প্রভাব বলিউডে গভীরভাবে বিস্তৃত ছিল। সে সময় বেশিরভাগ অভিনেতা ভয় পেতেন, কিন্তু ধর্মেন্দ্র এবং তাঁর পরিবার কখনোই ভীত হননি। পরিচালক বলেন, একবার আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন ধর্মেন্দ্রর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি নির্ভীকভাবে জবাব দেন, ‘তোমাদের সঙ্গে ১০ জন লোক আছে, কিন্তু আমার পাশে সেনাবাহিনী আছে। আমি একজনকে ডাকলে ট্রাক বোঝাই মানুষ লড়াই করতে আসবে। তাই আমার সঙ্গে ঝামেলা করো না।’

পরিচালকের ভাষ্য অনুযায়ী, একবার ধর্মেন্দ্র ছুরির আঘাতে আহত হয়েছিলেন। কিন্তু তিনি দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং সেটে উপস্থিত সবাইকে শান্ত রাখেন। সত্যজিৎ বলেন, “আজকের দিনে যেখানে অনেক অভিনেতা ছয়-সাতজন দেহরক্ষী নিয়ে চলাফেরা করেন, সেখানে ধর্মেন্দ্র বা বিনোদ খান্নার মতো শিল্পীরা স্বাধীনভাবে যাতায়াত করতেন।”

ধর্মেন্দ্রর সাহসিকতার পাশাপাশি তাঁর মানবিক দিকটিও সমানভাবে প্রশংসিত। সত্যজিৎ পুরী জানান, ‘গুলামি’ ছবির সেটে কাজ করার সময় এক শুটিংয়ে ধর্মেন্দ্র এক ঘোড়াকে আঘাতের হাত থেকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। মার্বেল সিঁড়ি বেয়ে ঘোড়াটিকে প্রাসাদে উঠতে হয় সেই দৃশ্যে। ঘোড়াটি সিঁড়িতে প্রস্রাব করায় স্থানটি পিচ্ছিল হয়ে পড়ে। ঝুঁকি সত্ত্বেও ধর্মেন্দ্র নিজেই ঘোড়াটিকে চালান। ফলে ঘোড়া পিছলে গেলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। তবুও তিনি ঘোড়াটিকে সামলে দৃশ্যটি সম্পন্ন করেন।

ঘটনার পর আহত ঘোড়ার প্রতি গভীর মমতা দেখান অভিনেতা। ঘোড়ার মালিককে ক্ষতিপূরণ হিসেবে ২০০ টাকা দেন তিনি, যা তাঁর সহানুভূতি ও দায়িত্ববোধের নিদর্শন।

পরিচালক সত্যজিৎ পুরীর মতে, ধর্মেন্দ্র, তাঁর দুই পুত্র সানি ও ববি দেওল—তিনজনই সাহস, পরিশ্রম এবং সততার মিশ্রণ। ধর্মেন্দ্রর জীবনের এসব ঘটনা প্রমাণ করে, চলচ্চিত্রের বাইরে বাস্তব জীবনেও তিনি ছিলেন একজন দৃঢ়, সহৃদয় ও মানবিক মানুষ।

এই সাক্ষাৎকার প্রকাশের পর বলিউডে পুনরায় আলোচনায় আসে ধর্মেন্দ্রর কিংবদন্তি ব্যক্তিত্ব—যিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও এক অনন্য উদাহরণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026