1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

সিরাজগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ২৩৫ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের কড্ডায় ট্রাক চাপায় মোন্নাফ সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোন্নাফ বেলকুচি উপজেলার চন্দনগাঁতি মহল্লার বাসিন্দা ও পৌর শহরের মুকুন্দগাঁতি মনোয়ারা প্রিন্টিংপ্রেসের স্বত্তাধিকারী।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, কড্ডার মোড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করার সময় একটি ট্রাক মোন্নাফকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026