1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, মোগলাবাজার স্টেশনে লোকোমোটিভসহ ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার ট্রেন আসতেছে।

তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।

মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধারে কাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026