1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে এল সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ইন্টারনেট ব্যবহারকারীর স্বাধীনতার সূচকে ৩৮ দেশের মধ্যে সবচেয়ে এগিয়েছে বাংলাদেশ: ফ্রিডম হাউস ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও দেখা যাবে ‘ক্লেফেইস’ পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে কেন সাইবার আতঙ্কে বিশ্ব? ‘লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’ তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, ১৬ জনের মৃত্যু বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান | Boishakhi Online

‘সীমান্তের প্রহসন’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২০২ বার দেখা হয়েছে

‘সীমান্তের প্রহসন’
সাদমান সজীব

সীমান্ত কি গণতন্ত্রের
অচেনা এক মুক্তি?
নাকি মুক্তির আড়ালে তা
অশুভ সব চুক্তি?

ভীরু পায়ে পার হয়েও
হলো না শেষ রক্ষা,
চেষ্টা আপ্রাণ করেও সে
পেলো না প্রাণ ভিক্ষা!

কাঁটাতারে ঝুলছিলো লাশ
নিথর দেহখানি,
মানবতার অবক্ষয়ে
অসহায় ফেলানী!

কি এমন দোষ ছিলো তার
এমন মৃত্যু হলো,
সবাইকে কাঁদিয়ে সে
চিরবিদায় নিলো!

ফেলানী তোমার হয় নি মৃত্যু
হয়েছে বাংলাদেশের,
ভুলবো না এই দুঃখ আমরা
জন্ম জন্মান্তরের!

সীমান্ত তোমায় প্রশ্ন আমার
কোনটি সবার আগে,
সীমান্ত নাকি মানবতা
প্রাধান্য কী পাবে?

সীমান্ত আমায় বলছে যেনো
সীমান্ত সবার আগে,
মানবতা কি জানে না সে
স্বার্থ প্রাধান্য পাবে।

আমি বলি তাইতো তোমার
দ্বন্দ্ব চীনের সাথে,
দ্বন্দ্ব তোমার আরও আছে
পাকিস্তানের সাথে।

ভবিষ্যতে দ্বন্দ্ব হবে
আরও অনেকের সাথে,
তাই বলি যে দ্বন্দ্ব ছাড়ো
মানবতায় হাত রেখে।

আসতে যদি না চাও তুমি
মানবতার এই পথে,
ধ্বংস হবে ভারতবর্ষ
ফেলানীর অভিশাপে!

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026