1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

সৌদিতে কারখানায় আগুন : ৯ বাংলাদেশীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১০২ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-হফুফ শহরের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার ওয়ার্কশপে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। অপর দু’জনের পরিচয় এখনো জানা যায়নি।

 

এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন আরিফ মো: সাহাদাত, (পিপিএন- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার, (পিপিএন-২২৪৭৪৩৯৮৫০), মো: শাকিল প্রামাণিক, (পিপিএন-২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম, (পিপিএন-২৫২৯৯২২৩২৬), রুমান (পিপিএন-২৫২৯৯২২৩২৬), মো: ফিরোজ সরদার আলী, (পিপিএন-২৪৯৩২১৭৯৬৮), এবং মো: রব হোসেন, (পিপিএন-২৪৩৭৭৯৫৪২৬০)।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে দু’জন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং নিহতদের লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রেস উইং বলেছে, ‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’

ফখরুল ইসলাম বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাসস

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026