1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫২ বার দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি

রংপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রংপুর পুলিশ। গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর হাজিরহাট এলাকার মুছিরমোড় ছ্যাপরা বটেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ভুক্তভোগী নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত হলেন, হাজিরহাট থানাধীন হরিরামপুরের শহিদুল ইসলাম রানা (৩৩), উত্তম ডাক্তারপাড়া এলাকার জাহিদুল ইসলাম (৩২), রণচন্ডী মন্থনা এলাকার বুলু হোসেন (২৫), রণচন্ডি রায়পাড়া এলাকার আলমঙ্গীর হোসেন (৩১) ও উত্তম মধ্যপাড়া এলাকার ছামসুল ইসলাম (৩২)। তবে ২নং আসামি উত্তম মৌলভীপাড়া এলাকার হাফিজুল ইসলাম (২৮) পলাতক রয়েছে।

উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, হাজিরহাট থানাধীন মুছিরমোড় ছ্যাপরা বটেরতল এলাকায় ছাগল চুরির অভিযোগে এক নারী ও তার স্বামীকে তুলে নিয়ে গিয়ে আটক করে ওই এলাকার কয়েকজন যুবক। পরে রাত ১০টার দিকে একটি টিনের চালার খুটির সাথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ পর্যায়ক্রমে ধর্ষণ করেন তারা। পরে গভীর রাতে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026