1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ, দুবাইয়ে ১০০,০০০ দিরহাম হারালেন এক ভারতীয়!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

 

 

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে প্রতারণার শিকার হয়ে ১০০,০০০ দিরহাম হারিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন সতীশ গাড্ডে (ছদ্মনাম, প্রকৃত নাম গোপন রাখা হয়েছে) নামে এক ভারতীয় ব্যাংক কনসালট্যান্ট। দিরহামগুলো তিনি ব্যক্তিগত ঋণের মাধ্যমে ধার নিয়েছিলেন। তিনি প্রতারিত হওয়ার পর মাসিক কিস্তিতে মাত্র ৮০০০ দিরহাম পরিশোধ করছেন, যা তার মাসিক বেতনের অর্ধেকের চেয়েও বেশি!

প্রতারণার পুরো বিষয়টি ঘটেছিল হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে। তাকে একটি হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে যুক্ত করা হয়েছিল। আর যারা তার সঙ্গে এমন প্রতারণা করেছে, তাদের সঙ্গে কখনো তার কথা বা দেখা হয়নি।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে তিনি জানিয়েছেন, প্রতারণার বিষয়টি মনে হলে বিশ্বাস করতে পারি না যে, আমি এর মধ্য দিয়ে গিয়েছি। হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে আমি এমন লোকদের বিশ্বাস করেছিলাম, যাদের সম্পর্কে কিছুই জানতাম না। এমনকি তাদের গলার আওয়াজও ছিল আমার অজানা। তারা আমাকে আর্থিক ভাবে শেষ করে দিল!
সূত্র: খালিজ টাইমস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026