1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

২৪ ঘণ্টায় আরো ৩৬৯৮ জনের করোনা শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ১১৯ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ১০২ জনের করোনায় মৃত্যু হয়েছে।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার দেশে ৩ হাজার ৪৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গতকাল করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা ছিল ১০১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026