1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত সৌদির বিমানবন্দরে হামলা: ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত মেয়েদের হ্যান্ডবল ‘সঠিক পথেই আছে’ বলছেন স্প্যানিশ কোচ আলোনসো দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর মোংলায় গাড়ি থেকে নেমে অপেক্ষারতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)। সিইএনসি’র এর তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি এলাকায় মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পস্থলের আশেপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৪ মিটার। ভূমিকম্প স্থানীয় এলাকায় জোরালোভাবে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। তবে বৃহস্পতিবারের ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের জানুয়ারির পর এটিই চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026