1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাজধানীতে কফি হাউজে তরুণীকে মারধর, আটক ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আপন কফি হাউজের মালিক জিয়াউর রহমান, ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, রাজধানীর তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের।

তবে ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। তার খোঁজ করছে পুলিশও।

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে
আটকরা পুলিশকে জানিয়েছেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায় এসে বিরক্ত করতো।

আটক তিনজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।

ওসি আতাউর আরও বলেন, আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর, বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026