1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা শান্তিতে নোবেল পেলেন নাভি পিলাই ‘সোনার ডিম’ উদ্ধার: আসামি ৫ দিনের রিমান্ডে ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর ওপর হুতিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরপরাধ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।

শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর ওপর হুতিদের সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা নিরপরাধ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।’

বিবৃতিতে আরও বলা হয়, এই কঠিন সময়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত কয়েকদিন সৌদি আরবে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় হামলা চালায় ইয়েমেনের হুতি গোষ্ঠী। পৃথক এসব হামলায় তিন বিদেশি নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা দুটি চালানো হয়। আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। আর রিয়াদের বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত এবং আরও ২৮ জন আহত হন। অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

সম্প্রতি হুতি গোষ্ঠী এবং সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে ফের তুমুল লড়াই শুরু হয়েছে। সৌদি আরবের লাগাতার বিমান হামলার জবাবে দেশটির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে হুতিরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026