1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য মক্কা-মদিনা রক্ষায় প্রয়োজনে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেলে গৃহবধূর মরদেহ, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার : সমাজকল্যাণমন্ত্রী আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার নভেম্বরে উদ্বোধনের লক্ষ্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বোমাগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়েছে বলে তথ্য এসআরবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ।

ঢাকা উদ্যান এলাকায় সোমবার দুপুরে আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে তৎপরতা শুরু করে এসআরবি।

দুপুর সাড়ে ১২টার দিকে তখন ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল যাওয়ার তথ্য দিয়েছিলেন এসআরবি-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস।

সন্ধ্যায় তিনি বলেন, “ওই ব্যাগে থাকা ৯টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ককটেলগুলো নিরাপদে সরিয়ে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়েছে।”

এদিকে ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদারের পাশাপাশি হাতবোমাগুলো কে বা কারা ফেলে গিয়েছে শনাক্ত করতে তৎপরতা অব্যাহত রাখার কথা বলেছে এসআরবি।

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026