বাংলাদেশ-আফগানিস্তান: একমাত্র টেস্ট, পঞ্চম দিন
আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৭৯) ৫২.৩ ওভারে ১৩৬/৩
লিটন দাসের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার পর চতুর্থ দিন ৩ উইকেট তুলে নিয়ে জয়ের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন দ্রুত ম্যাচ শেষ করতে চায় তারা।
আবু ধাবিতে মঙ্গলবার ৩ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করবে আফগানিস্তান।
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আফগানদের প্রয়োজন আরও ৩৪৭ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো একটি দিন।
এক প্রান্ত আগলে রেখে ১২৬ বলে একটি করে ছক্কা ও চারে ৩৫ রানে ব্যাট করছেন সেদিকউল্লাহ আতাল। ২৭ বলে এক ছয় ও দুই চারে ১৯ রানে খেলছেন হাশমাতউল্লাহ শাহিদি।
৩২ রানে ২ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। ৩১ রানে ১ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৭৯) ৫০ ওভারে ১৩২/৩ (মালিক ২. আতাল ৩৫*, শাহিদউল্লাহ ১৯, রেহমাত ৫১, শাহিদি ১৯*; হাসান ১২-০-৩১-১, ইবাদত ১০-২-৩২-২, মিরাজ ৭-০-৩১-০, তাইজুল ১৫-৪-২৪-০, নাঈম ৬-১-১০-০)
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।