1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

‘মেয়েদের মোবাইল দেওয়া উচিত নয়’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে

মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মহিলা কমিশনের সদস্যা মীনা কুমারী। তার দাবি, মোবাইল দিলেই ধর্ষণের ঘটনা বেশি ঘটে। তিনি আরও বলেন, মেয়েরা বিগড়ে গেলে তার জন্য সম্পূর্ণ দায়ী তাদের মা।

তিনি বলেন, মেয়েদের মোবাইল দেওয়া উচিত নয়। কারণ ঘণ্টার পর ঘণ্টা ধরে তারা ছেলেদের সঙ্গে কথা বলবে। তার পর তাদের সঙ্গে পালিয়ে যাবে। সে জন্যই ধর্ষণের মতো ঘটনা বেশি ঘটছে। মেয়েদের ফোন কেউ খতিয়ে দেখে না। পরিবারের লোকেদের এই ব্যাপারে কোনও নজর থাকে না।

বৃহস্পতিবার আলিগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

মীনা আরও বলেন, মেয়েদের বড় হওয়ার ক্ষেত্রে মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যদি কোনও মেয়ে বিগড়ে যায় তার জন্য সম্পূর্ণ দায়ী তার মা।

তবে ভারতের সুশীল সমাজে মহিলা কমিশনের এক সদস্যের ওই ধরনের মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে।

উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অঞ্জু চৌধুরী জানিয়েছেন, এটা সম্পূর্ণ মীনার ব্যক্তিগত মতামত। মেয়েদের কাছ থেকে মোবাইল কেড়ে নিলেই যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে তা মনে করেন না তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026