1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

বিধি-নিষেধ শিথিলের আগেই বাংলাবাজার-শিমুলিয়ায় ভিড়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

মাদারীপুর: বিধি-নিষেধ শিথিল হওয়ার একদিন আগে বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জুলাই) সকাল থেকে নৌরুটে চারটি রো রো ফেরিসহ ১২টি ফেরি চলাচল করছে। বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিলের ঘোষণা আসার পর থেকেই ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে। সকাল থেকে ঘরমুখো মানুষের কিছুটা চাপ রয়েছে নৌরুটে। এদিকে গত কয়েক দিন ধরে নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে পদ্মা পার হতে দেড় ঘণ্টা বেশি লাগছে। এতে করে কমেছে ফেরির দৈনন্দিন ট্রিপ। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যাও বাড়ছে।

বাংলাবাজার ঘাটের স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে হঠাৎ করেই নৌরুটে যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। ঢাকা থেকে আসা যাত্রীদের প্রচুর চাপ দেখা গেছে ঘাটে। শিমুলিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি সাধারণ যাত্রীদের প্রচুর ভিড় রয়েছে। বাংলাবাজার ঘাটে আটকে আছে পণ্যবাহী ট্রাক। এছাড়া ফেরিঘাটে অ্যাম্বুলেন্সসহ ঢাকাগামী ছোট যানবাহনের ভিড় রয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, পদ্মায় স্রোত থাকায় ফেরি চলাচলে ধীর গতি রয়েছে। ফলে ঘাটে আটকে থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে জরুরি কাজে যাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। শিমুলিয়া থেকে ফেরিতে কিছু কিছু যাত্রী আসছেন। বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ নেই। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পার হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026