1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

বিকেএসপি’তে সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ৩০৬ বার দেখা হয়েছে

আজ থেকে বিকেএসপি’র ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরো দুটি ক্রীড়া স্থাপনা সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী মোঃ আরিফ খান জয় বিকেএসপি’র ১নং ক্রিকেট মাঠের আধুনিকায়ন ও ১নং ফুটবল সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন।

এর মধ্যদিয়ে বিকেএসপি’র চারটি ক্রিকেট মাঠের মধ্যে তিনটি মাঠই আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হলো। বিকেএসপি’র ক্রিকেট মাঠটি আধুনিকায়নে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা ও সিনথেটিক টার্ফ স্থাপনে খরচ প্রায় ১০ কোটি টাকা। সংশ্লিষ্ট কোচদের মতে মাঠ দুটি সংযোজন হওয়ার ফলে বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অনুশীলনে আসবে আমূল পরিবর্তন, সৃষ্টি হবে নতুন উদ্দীপনা ।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এর সভাপতিত্বে বিকেএসপি’র বোর্ড সভায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আগামী এপ্রিল মাসে বিকেএসপি’তে সকল পর্যায়ের ক্রীড়াবিদ, সংগঠক ও ফেডারেশনসমূহের সমন্বয়ে একটি জাতীয় ক্রীড়া সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় । উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথমবারের মতো বিকেএসপি’তে জাতীয় ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী কলেজ শাখার সাধারণ শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান শাখার কার্যক্রম পরিদর্শনসহ বিকেএসপি’তে বিদ্যমান বিভিন্ন ক্রীড়া বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাঁদের সাথে ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ কাজী আখতার উদ্দিন আহমেদ ও বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান । আরও ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণলেয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ, বঙ্গবন্ধু ক্রীড়া সেবি কল্যাণ ফাউন্ডেশনসহ বিকেএসপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।

সবশেষে সন্ধ্যায় বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026