1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে -আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ২৯৩ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই ঘৃণ্য অপরাধে যে ভীতির সৃষ্টি হয়েছিল সেই ভীতি দূর হবে। তিনি বলেন, যেই অপরাধ করুক, তাকে বিচারের আওতায় এনে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্বই পালন করেছে এবং এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
মন্ত্রী আজ নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় ঘোষণার পর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। উল্লেখ্য নারায়নগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে ফাঁসির আদেশ এবং বাকি নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, এই দেশে জাতির পিতাকে হত্যা করার পর ২১ বছরে মামলার এজাহার পর্যন্ত কেউ করেনি, সেই জায়গা থেকে আজকের বাংলাদেশ যেখানে এসেছে সেক্ষেত্রে এটা প্রমাণিত হয় এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
রায় কিভাবে এবং কখন কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো মামলায় ফাঁসির আদেশ হলে তা অনুমোদনের জন্য সাত দিনের মধ্যে রায়ের নথি হাই কোর্ট বিভাগে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। হাই কোর্ট ডিভিশন দ- বহাল রাখলে আপিল বিভাগে আপিল করার সুযোগ থাকবে। সেই প্রক্রিয়া শেষ হলে রায় কার্যকর হবে।
অ্যাডভোকেট আনিসুল হক বলেন, নাগরিকত্ব আইনের খসড়া ভেটিং এর ক্ষেত্রে বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করা হবে এবং এ ক্ষেত্রে প্রবাসীদের সুবিধা-অসুবিধা জানার পর মতামত দেয়া হবে। নাগরিকত্ব আইনের খসড়াটি ভেটিং এর জন্য এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে বলে তিনি জানান ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026