1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

বঙ্গবন্ধুকে নিয়ে গাজীপুরের মেয়রের মন্তব্য ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও মেয়র দাবি করেছেন, তাঁর আলাদা আলাদা বক্তব্যকে একসঙ্গে জুড়ে দিয়ে অপপ্রচার করা হচ্ছে।

মেয়রের বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সভায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে মেয়র জাহাঙ্গীরের একটি ভিডিও বক্তব্য পোস্ট করা হয়। ৪ মিনিট ৪ সেকেন্ডের এ ভিডিওর শুরুতে দেখা যায় তিনি চেয়ারে বসে কথা বলছেন। পাশ থেকে তা গোপনে ধারণ করা হয়েছে। কয়েক সেকেন্ড পরে ভিডিওতে জাহাঙ্গীরের ছবি দেখা যায়নি। শুধু কথা শোনা যায়। সেখানে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, ‘আমাদের বঙ্গবন্ধু ৩০ লাখ (মুক্তিযোদ্ধা) মারাইছে। ৬৪ জেলায় ৪৫ হাজার করে মরেছে প্রতি জেলায়। তাঁর স্বার্থ উদ্ধার করে নিয়েছে।’

জাহাঙ্গীর বলেন, ‘ভাওয়ালের রাজার ৩৫ হাজার একর সম্পত্তি ছিল। আমি রাসেল সাহেবকে এ কারণেই ফেলছি। আমি চাইছি সে ভুল করুক। পলিসি ডায়ালগে সে ভুল করুক। আজমত উল্লাহ আমাকে মারার জন্য লোক ভাড়া করেছে। এখন সে আমার কর্মী হয়েছে।’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমি বিএনপি, জামায়াত সবার সঙ্গেই চলি। ঘণ্টা তিনেক আগেও বাবুনগরী ৪৭ মিনিট কথা বলেছেন। সে আসতে চায়। আমার এখানে সাড়ে ৩০০ বিঘা জমি আছে। নির্বাচনের সময় ১০ হাজার কোটি টাকা আনছি।

এই ভিডিওর ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি জাতির পিতার নামে অসম্মানজনক কোনো মন্তব্য করিনি। একটি মহল আমার জনপ্রিয়তায়, এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর সহানুভূতি পাওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি দেশের বাইরে থাকায় একটি মহল আমার বিভিন্ন সময়ের আলাদা আলাদা বক্তব্য বা কথাকে একসঙ্গে যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি বলেন, ‘যারা মিথ্যা প্রচার চালাচ্ছে, আমি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য ও সম্পাদকমণ্ডলীর পাঁচ সদস্যের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বিষয়টি শোনেননি বা দেখেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘ইউটিউবের কথা আমি বিশ্বাস করি না। আজকাল এসব মাধ্যমে খণ্ড খণ্ড একত্রিত করে চটকদার বক্তব্য বানিয়ে অনেক ক্ষেত্রে প্রকাশ করা হয় এখানে। এটার ওপর ভিত্তি করে কোনো কথা বলা যায় না।’ তবে ওই নেতা বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা আমি দেখব। যদি বলা হয়ে থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যে অডিওটি গতকাল (মঙ্গলবার) থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা যদি এডিটিং করা হয়ে থাকে এটা আপনাকেই প্রমাণ করতে হবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে নৈতিকভাবে আপনার অবস্থান কি হওয়া উচিত তা আপনিই ভালো জানেন!

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, ‘তাঁর (মেয়র) বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। সে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিজনক কটূক্তি করেছে। এটা নিয়ে মহানগর আওয়ামী লীগ বৈঠকে বসছে। আমরা তাঁর কাছে ব্যাখ্যা চাইব।’ তিনি বলেন, ‘সে (জাহাঙ্গীর আলম) সবার বিরুদ্ধে বলে। সেটা আমরা গায়ে মাখি না। কিন্তু বঙ্গবন্ধু, রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে যেভাবে কথা বলেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের দল, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানাচ্ছে।’

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিষয়টি আমি দেখব। যদি সেটা বলে থাকে তা অবান্তর ও বাজে কথা। জাতির পিতাকে নিয়ে বাজে কথা বলার অধিকার কারও নাই।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026