1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া

বঙ্গবন্ধুকে কটূক্তি: মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের তথ্য নিয়ে কটূক্তি করায় মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর-টঙ্গী সড়কে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ আন্দোলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবি জানানো হয়।

গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা, কোনাবাড়ি, টঙ্গীর গাজীপুরা, জেলা শহর কেন্দ্রে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা ওই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নিয়েছে। এ সময় গাজীপুরায় বিক্ষোভ মিছিলকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ ছাড়া বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করে টায়ার ধরিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় প্রায় ১ ঘণ্টার জন্য রেল যোগাযোগ বন্ধ ছিল।

আওয়ামী লীগের বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ইতিহাস বিকৃতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে জাহাঙ্গীর আলম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে মেয়র জাহাঙ্গীর আলম বলছেন, ‘এই যে আমাগো বঙ্গবন্ধু ৩০ লাখ মারাইছে, ৩০ লাখ মানে ৬৪ জেলায় পঁয়তাল্লিশ হাজার কইরা মারছে প্রতি জেলায়। হের স্বার্থ উদ্ধার কইরা লইছে। আমরা যদি ব্রিটিশের লগে থাকতাম তবে পৃথিবীর সব চাইতে লেটেস্ট জাতি থাকতাম।’ এমন কটূক্তি করার অপরাধে জাহাঙ্গীরকে পদ থেকে বহিষ্কারের দাবি জানান আওয়ামী লীগের নেতারা।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। ১ ঘণ্টার জন্য রেল যোগাযোগ বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রেল যোগাযোগও অব্যাহত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026