1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

বয়সীরা সরাবে জঞ্জাল, শিশু-কিশোরেরা হবে সোনার মানুষ — দুরন্ত টিভির লোগো উন্মোচনে তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ২৩১ বার দেখা হয়েছে

বয়সীরা সরাবে রাজাকার-জঙ্গি-ঘাতক-দুর্নীতির জঞ্জাল, আর শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়া দুরন্ত সোনার মানুষ, গড়বে নতুন বাংলাদেশ। শিশু-কিশোর ও পারিবারিক বিনোদনের স্যাটেলাইট টেলিভিশন দুরন্ত টিভির লোগো উন্মোচনকালে একথাই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে দুরন্ত টিভির লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।
শিশুতোষ এই টিভি চ্যানেলের যাত্রাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অতীতের দেশি-বিদেশি জবরদখলের কারণে দেশ যতটুকু পিছিয়ে পড়েছিল, তা কাটিয়ে বিশ্বের সাথে সমানতালে দেশকে এগিয়ে নিতে শিশু-কিশোর-যুবাদের দুরন্ত গতিতে ছুটতে হবে। দেশপ্রেম বুকে নিয়ে শিক্ষা ও দক্ষতা অর্জন করে দেশের মুখ উজ্জ¦ল করতে হবে তাদের। আর দুরন্ত টিভি হবে এই অগ্রযাত্রার বাহন। এসময় শিশু-কিশোরদের বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে, বালক-বালিকার সমতা, পরিবেশের সাথে বন্ধুত্ব ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান রপ্ত করার জন্য অনুপ্রেরণা দেন হাসানুল হক ইনু।
দুরন্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাদের বক্তব্যে দুরন্ত টিভির শুভযাত্রা কামনা করেন।
তথ্যমন্ত্রী এরপর রাজধানীর বসুন্ধরা সিটি মলে স্টার সিনেপ্লেক্সে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। সানি সানোয়ারের চিত্রনাট্যে দীপংকর দীপন নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026