1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নিতে হবে — পরিকল্পনা মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ২১১ বার দেখা হয়েছে

বর্তমান সরকারের আমলে কুমিল্লায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কুমিল্লা ইপিজেড স্থাপন হয়েছে। এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। কুমিল্লা আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। পদুয়াবাজার বিশ্বরোড থেকে নোয়াখালী পর্যন্ত ফোরলেনের কাজ শুরু হচ্ছে। কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় আজ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন শেখ হাসিনা ও নৌকার ওপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই সে ধারণা মনেপ্রাণে বিশ্বাস করে দেশবাসী। আওয়ামী লীগ সরকারের এ উন্নয়নের কথা শুধু কথার কথা নয়। সারাদেশের দিকে তাকালেই বোঝা যায় দেশ কতটা এগিয়েছে। নিজেদের টাকায় পদ্মা সেতুকে বাস্তবে রূপ দেয়া হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়ানোর পূর্বাভাস দিয়েছে, যা এদেশের জন্য বিশাল অর্জন।
কুমিল্লা লাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ মোঃ রফিকুল হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের নিয়ে আয়োজিত কর্মীসভায় তিনি আরো বলেন, বাংলাদেশের এখন এগিয়ে যাবার সময়। দেশের অগ্রগতি দেখে কিছু রাজনৈতিক দল দেশকে পিছন থেকে টেনে ধরার ষড়যন্ত্র করছে। মানুষকে ভালবাসা মায়ামমতা দিয়ে কাছে টানতে হবে। মানুষের সেবায় প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026