1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দুই মামলার রায় ২৯ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ২২০ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সভানেত্রীর শেখ হাসিনাকে ১৯৮৯ সালের ১০ অগাস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হত্যাচেষ্টা করার দুই মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আজ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল কবির এ দিন ধার্য করেন

এ বিষয়ে আদালতের পেশকার ইফতেখার হোসেন সোহাগ সাংবাদিকদের জানান, গুলি ও বোমা ছুড়ে আওয়ামী লীগ সভানেত্রীর শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় ১৯৮৯ সালের ১১ অগাস্ট বঙ্গবন্ধু ভবনের (বর্তমানে জাদুঘর) নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল হক বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ ঘটনার তদন্ত করে ফ্রিডম পার্টির ১২ নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা ও বিষ্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই আসামিদের মধ্যে চারজন কারাগারে, পাঁচজন জামিনে, তিন জন পলাতক আছেন। আগামী ২৯ অক্টোবর এ দুই মামলারই রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন বিচারক।

মামলায় অভিযোগ করা হয়, ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অতর্কিত গুলিবর্ষণ ও বোমা হামলা করে এবং হামলাকারীরা ‘কর্নেল ফারুক-রশিদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। পরে ঘটনার তদন্ত করে সিআইডির এএসপি খালেকুজ্জামান ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। মামলার আসামিরা হলেন- গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান, হোমায়েন কবির, মো. শাজাহান বালু, লেফটেনেন্ট কর্নেল আবদুর রশীদ, জাফর আহম্মদ ও এইচ কবির

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026