1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

মিয়ানমার ও ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানালেন মাসুদ বিন মোমেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ২২৩ বার দেখা হয়েছে

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল জনগোষ্ঠীর মানবিক সংকটসহ ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে নিরাপত্তা পরিষদের সম্মিলিত ও দৃঢ়পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন সমস্যাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর এক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এআহ্বান জানান।
মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ গত তিনদশক ধরে রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করছে। ইতোপূর্বে ও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সামরিক বাহিনী কর্তৃক জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার প্রেক্ষিতে আমরা এই সমস্যার ভয়াবহতা উপলব্ধি করতে পারছি। সঙ্গত কারণেই ফিলিস্তিনি ভূখন্ডে দীর্ঘস্থায়ী অবৈধ দখল ও সেদেশের জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি।
রাষ্ট্রদূত আরো বলেন, নিরাপত্তা পরিষদ এসকল দীর্ঘস্থায়ী সংকটের শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঐক্যমত প্রদর্শন করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তা না করলে দীর্ঘমেয়াদী এই সমস্যা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিবে।
ফিলিস্তিন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়মনোভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার ও জনগণ সর্বদাই দুইরাষ্ট্র সমাধান কাঠামোর (ঞড়ি ংঃধঃব ংড়ষঁঃরড়হ ভৎধসবড়িৎশ) ভিত্তিতে একটি স্বাধীন, টেকসই, সুসংহত ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের ন্যায় সঙ্গত সংগ্রামে পূর্ণসমর্থন দিয়ে যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026