1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ১৮৮ বার দেখা হয়েছে

২১শে অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০১৭ সাল প্রতিষ্ঠার ‘রজতজয়ন্তী’ উপলক্ষে আজ সারাদেশে কলেজসমূহে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এই স্লোগানসহ অভিন্ন ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ রাজধানীর সিদ্ধেশ^রী গার্লস কলেজ আয়োজিত বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রায় যোগ দেন। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি এ এস মাহমুদ, সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বেইলি রোড, অফিসার্স ক্লাব হয়ে পুনরায় সিদ্ধেশ^রী গার্লস কলেজে গিয়ে শেষ হয়। অপরদিকে প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান রাজধানীর তেজগাঁও কলেজ, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু মিরপুর কলেজ, কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ আলহাজ মকবুল হোসেন কলেজ আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ২৫ ও ২৬শে অক্টোবর গাজীপুর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026