1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ১৭৩ বার দেখা হয়েছে

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বেলা ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৬ জন ডেলিগেটসহ মিয়ানমারের উদ্দেশে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সফরসঙ্গীদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, কোস্টগার্ড মহাপরিচালক রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু।
এর আগে গত ৮ অক্টোবর দুপুরে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে। তাই এ মাসেই মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল। ২৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে।

এখন সফরে আলোচনার প্রধান বিষয় হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি। এজেন্ডা ঠিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৮০ হাজার রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে। আজকের মধ্যে রোহিঙ্গা নিবন্ধনের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে।

নিবন্ধনের আওতায় না এলে সব ধরনের সহায়তা বঞ্চিত হবেন রোহিঙ্গারা। আমাদের দেশের প্রচলিত আইন মেনে তাদের চলতে হবে। এ বিষয়গুলো আমরা তাদের জানিয়ে দিয়েছি। সীমান্তের ১৬টি পয়েন্টে স্ক্যানিং মেশিন বসানো হবে। কারণ গত বছরের তুলনায় এ বছর অস্ত্র উদ্ধার বেশি হয়েছে। মূলত পুলিশি তৎপরতার কারণে এ মাসে বেশি অস্ত্র উদ্ধার হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026