1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

অর্থবছরে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে

বাংলাদেশের জিডিপি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বিশ্বব্যাংকের চেয়ে বেশি। পূর্বাভাস দিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ।

এদিকে, মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

 

বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে গত অর্থবছরে (২০২০-২১) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের।

আইএমএফ মনে করছে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে, তবে এর গতি দুর্বল হয়ে গেছে। এর প্রধান কারণ, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে বিভিন্ন দেশে নতুন করে করোনার ‘ডেলটা ধরন’-এর সংক্রমণ এবং উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোতে প্রত্যাশিত টিকাদান না হওয়া।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। এর ফলে এই নিয়ে পরপর দুই বছর ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি হবে ৫ দশমিক ৬ শতাংশ, যা ২০২০ সালে ছিল ৬ শতাংশের ঘরে। আর ২০২২ সালে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026