1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

যুদ্ধ এবং দুর্ভিক্ষের সময়ই এরকম মানবিক বিপর্যয় ঘটে — আনোয়ার হোসেন মঞ্জু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ১৭৭ বার দেখা হয়েছে

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শুধু যুদ্ধ এবং দুর্ভিক্ষের সময়ই এরকম মানবিক বিপর্যয় ঘটতে পারে। আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
বনের গাছ কেটে আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে বন এবং পরিবেশের যে ক্ষতি হয়েছে মন্ত্রী তা সরেজমিন পরিদর্শন করেন। তিনি বলেন, পরিবেশ ও বনের এ ক্ষতি খুব সহজে পূরণ হবার নয়। মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কখনো খারাপ ছিল না। কিন্তু তারা সেখানে যে মানবিক বিপর্যয় ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এ ঘটনার কারণে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
মন্ত্রী আরো বলেন, মানবিক কারণে বাংলাদেশ এদের আশ্রয় দিলেও এদেশের পরিবেশ এবং বনের যে ক্ষতি হয়েছে তা মারাত্মক। যে সকল মানুষ এখানে আশ্রয় নিয়েছে তাদের কাছে মিয়ানমারের সহিংসতা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। একজন মানুষ তখনই ভিনদেশে পাড়ি জমায় যখন তার দেশে তার জীবন, সম্পদ ও সম্ভ্রম লুণ্ঠনের কবলে পড়ে। এ বিপর্যয় থেকে মিয়ানমারের আশ্রিত জনগোষ্ঠীকে অবিলম্বে ফিরিয়ে নিতে জোর দাবি উত্থাপনের জন্য তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026