1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ১৯২ বার দেখা হয়েছে

দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক, মোঃ তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে যোগদান করেন।
বৈঠকে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কী কী উন্নয়মূলক কাজ সম্পন্ন করেছে এবং উক্ত উন্নয়নমূলক কাজের জন্য কীভাবে অর্থসংগ্রহ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি আগামী ১-৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করে।
বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করা হয়।
আইএমইডি-এর সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং বিদ্যুৎ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026