1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

বিশ্বের বৃহৎ ১০ কোম্পানির ৭টিই যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

অ্যাপল: গত বছর বিশ্বের প্রথম মার্কিন কোম্পানি হিসেবে দুই ট্রিলিয়ন (১ ট্রিলিয়নে ১ লাখ কোটি) মার্কিন ডলারের বাজার মূলধনের রেকর্ড ছুঁয়েছিল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রথমে ২০১৮ সালে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে অ্যাপল। এর মাত্র দুই বছরের মধ্যে পুঁজিবাজারে কোম্পানিটির বাজার মূলধন ২ ট্রিলিয়ন হয়ে যায়। চলতি বছরের আগস্ট শেষে কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৪০ ট্রিলিয়ন ডলার।

মাইক্রোসফট: দ্বিতীয় মার্কিন কোম্পানি হিসেবে গত বছর ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ায় আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। কোম্পানিটির বাজার মূলধন এখন ২ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার।

সৌদি আরামকো: অ্যাপল মাইক্রোসফটের আগেই বাজার মূলধনে ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। ২০১৯ সালে পুঁজিবাজারে নাম লিখিয়েই এ উচ্চতায় পৌঁছে যায় কোম্পানিটি। গ্লোবাল ফাইন্যান্স-এর এ বছরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলারে।

অ্যালফাবেট: বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের মূল মালিকানা কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের বাজার মূলধন ১ দশমিক ৮০ ট্রিলিয়ন ডলার।

আমাজন: ই-কমার্স জায়ান্ট আমাজন আছে পাঁচ নম্বরে। মার্কিন ধনকুবের জেফ বেজোসের এই কোম্পানির বাজার মূলধন ১ দশমিক ৬৮ ট্রিলিয়ন ডলার।

তালিকায় এরপরই আছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এ বছরের জুলাইয়ে ফেসবুকের বাজার মূলধন ১ ট্রিলিয়ন ডলার ছাড়ালেও শেয়ারের দাম কমে যাওয়ায় এখন বাজার মূলধন দাঁড়িয়েছে ৯৯২ বিলিয়ন বা ৯৯ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে। মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও বর্তমান শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার বাজার মূলধন গত আগস্ট শেষে দাঁড়িয়েছে ৭০৩ বিলিয়ন বা ৭০ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে। আর বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের কোম্পানির বাজার মূলধন ৬৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। তাইওয়ানের কোম্পানি সেমি কনডাক্টরের বাজার মূলধন ৬০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। আর শীর্ষ ১০-এর তালিকায় থাকা চীনের একমাত্র কোম্পানি টেনসেন্টের বাজার মূলধন ৫৯ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026