1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই ইকবাল কুমিল্লার আদালতে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২০৭ বার দেখা হয়েছে

কুমিল্লায় নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে আদালতে তোলা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে মিনিটে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাকে তোলা হয়।

এ দিকে এ ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শুক্রবার বিকালে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার কথা স্বীকার করেছে গ্রেফতার ইকবাল হোসেন।  পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত দলের জিজ্ঞাসাবাদে কেন ও কার নির্দেশে সে এ কাজটি করেছে-এ বিষয়েও তথ্য দিয়েছে ইকবাল।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ যুগান্তরকে বলেন, ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা থেকে আসা পুলিশের উচ্চপর্যায়ের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া জেলা পুলিশ, গোয়েন্দা শাখাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করে।

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে বৃহস্পতিবার রাতে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুহান সরকারের নেতৃত্বে একটি দল কক্সবাজার গিয়ে সড়কপথে তাকে কুমিল্লায় নিয়ে আসে।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026