1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

মেধা ও যোগ্যতার ভিত্তিতে বার কাউন্সিল সনদ প্রদান করা উচিত —-আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ১৯৬ বার দেখা হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনজীবীদের বৃহত্তর স্বার্থে, আইন পেশার মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে বার কাউন্সিল সনদ প্রদান করা উচিত। মেধা ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোন ধরণের শৈথিল্য কাম্য নয়। এটি কঠোরভাবে প্রতিপালন করতে হবে।

আজ রাজধানীর অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি (দায়িত্বরত) মোঃ আব্দুল ওহহাব মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিলো একটি শোষণ-বঞ্চনামুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করা এবং দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারেরও অন্যতম প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশাও সেটাই এবং এটি তাঁদের সাংবিধানিক অধিকারও। জনগণের এ প্রত্যাশা ও সাংবিধানিক অধিকার পূরণে আইনজীবী সমাজের ভূমিকা অপরিসীম।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান আব্দুল বাছেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট স. ম. রেজাউল করিম অন্যদের মধ্যে বক্তৃতা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026