1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও বক্তব্য শেয়ার করার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে মোহাম্মদ রুহুল আমিন (৪৫) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রুহুল আমিন হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। কিশোরগঞ্জ শহরের হয়বতনগর ফিসারী সড়কের একটি ভাড়া বাসায় তিনি বসবাস করেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, ২৩ অক্টোবর সন্ধ্যার দিকে একজন তার ফেসবুক ম্যাসেঞ্জারে একটি পোস্টের স্ক্রিনশট পাঠান। যাতে দেখা যায়, রুহুল আমিন তার নিজের ফেসবুক আইডি থেকে গত ১৪ অক্টোবর একটি পোস্ট শেয়ার করেন, যাতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হয় এবং বিষয়টি ধর্মীয় স্পর্শকাতরও বটে। পরে কলেজের অধ্যক্ষের সাথে ফোনে কথা বলেন তিনি এবং নিজেই হোসেনপুর থানা পুলিশকে বিষয়টি জানান।

 

এ ব্যাপারে শনিবার রাতেই প্রভাষক রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। হোসেনপুর থানার উপ-পরিদর্শক বাদল তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026