1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান তৈরি করা সম্ভব — মায়া চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ১৯৪ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, কমিউনিটি পুলিশ আন্তরিক হলে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান তৈরি করা সম্ভব। কমিউনিটি পুলিশ ও নিয়মিত পুলিশ বাহিনীর তৎপরতায় ইতোমধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ ইত্যাদি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
মন্ত্রী আজ চাঁদপুর হাসান আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং-২০১৭ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চাঁদপুর জেলা পুলিশ সুপার সামশুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক একে.এম শহিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান পাটোয়ারী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমূখ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, গ্রাম অঞ্চলে রাতে দরজা খুলে মানুষ ঘুমাতে পারে এমন নিরাপত্তা দেয়ার সামর্থ্য রয়েছে কমিউনিটি পুলিশের। সাহস করে গ্রাম অঞ্চলের যে কোন অনিয়ম থানা প্রশাসনকে অবহিত করার জন্য কমিউনিটি পুলিশ বাহিনীর প্রতি মন্ত্রী আহ্বান জানান। কমিউনিটি পুলিশিং এই সমাবেশকে মাদক ও জঙ্গিবাদদের বিরুদ্ধে সমাবেশ হিসেবে উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক।
ত্রাণমন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশের সাথে নিয়মিত পুলিশ বাহিনীর নিবীড় সম্পর্কের মাধ্যমে জেলা থেকে গ্রাম পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার নেটওয়ার্ক তৈরি করা হবে। সমাজের ভাল ও দেশপ্রেমিক সচেতন লোকদের কমিউনিটি পুলিশিং এ অংশগ্রহণ থাকলে এ বাহিনী একটি শক্তিশালী সংগঠন হিসেবে রুপান্তরিত হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ বাহিনীকে সমর্থন ও সহযোগীতা করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026