1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিমুলিয়া-বাংলাবাজার রুটে আবারও পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ থাকার ১৬ দিনের মাথায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবার পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে পরিদর্শক দল ও ৩১টি হালকা যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

 

সকাল ১০টা ৫৪ মিনিটের দিকে ১৪ ও ১৫ নম্বর পিলারে মধ্যদিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজারের দিকে অগ্রসর হয় ফেরিটি। ফেরি যানবাহনের মধ্যে ৭টি ব্যক্তিগত গাড়ি ও ২৪টি মোটরসাইকেল রয়েছে। নদীরে স্রোতের তীব্রতা কমে আসায় ফেরি চলাচলে সম্ভাব্যতা যাচাইয়ে নৌরুটে পরীক্ষামূলক ফেরি চালানোর উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহাম্মেদ জানান, পরীক্ষামূলক ফেরিতে বিআইডব্লিউটিসি, বিআইডাব্লিটিএ, সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। ফেরিটি সফলভাবে চলাচল করতে পারলে নিয়ম মেনে ফেরি চালু করা হবে।

 

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের পদ্মা পাড়ি দেওয়ার প্রধান এই নৌরুটের ফেরি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026